দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাইদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, অনেকেই খোলা জায়গা বা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে বর্জ্য ব্যবস্থাপনা জটিল হয়ে পড়ে এবং পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/